Sylhet Today 24 PRINT

১৭ মে থেকে বাসের অগ্রীম টিকিট

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৯

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মে শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ১৭ মে সকাল ছয়টা থেকে বিভিন্ন গন্তব্যের বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। আমরা ৫ বা ৬ তারিখ ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দিচ্ছি ৩০ মে থেকে।

রমেশ চন্দ্র ঘোষ জানান, এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য শামিয়ানা বা বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.