Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র প্রচার করায় স্কুলছাত্র আটক

নিউজ ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ব্যঙ্গচিত্র ফেসবুকে প্রদর্শন করায় সোহাগ হোসেন ভূঁইয়া (১৪)নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। সোহাগ হোসেন ভূঁইয়া কাজীরহাট থানাধীন লতা ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের বাসিন্দা আনিস ভূঁইয়া’র ছেলে।

তিনি কাজীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গাত্মকভাবে সামাজিক গণমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়া ও তার মোবাইল ফোনে সংগ্রহ থাকায় স্থানীয়রা তাকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখান থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.