Sylhet Today 24 PRINT

শতবর্ষী নারীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৯

টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী অন্ধ এক নারীকে ধর্ষণের মামলায় এক কিশোর (১৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মধুপুর থানার ওসি তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ভিকটিম উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আংগারিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত কিশোর একই গ্রামের ছেলে।

পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া কিশোর ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে মুখ বেঁধে ধর্ষণ করে। বয়সের ভারে দুর্বল অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতেও পারেন না। মানসম্মানের ভয়ে ভুক্তভোগীর পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি।

এ ঘটনায় ওই নারীর ছেলে দুদু মিয়া বাদী হয়ে বুধবার (২২ মে) বিকালে মধুপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরই ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তারিক কামাল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৩ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.