Sylhet Today 24 PRINT

৫৪ রোহিঙ্গা নারী-শিশু আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৯

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে আসা ৫৪ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) রাতে কাজীর দেউড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী এবং ৩২ শিশু রয়েছে। আটকের পর তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু কাজীর দেউড়ি এলাকায় ভাসমানভাবে বসবাস করছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই এলাকা থেকে ৫৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.