Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পাচ্ছেন মৌলভীবাজারের দুই ব্যক্তি ও প্রতিষ্ঠান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ মে, ২০১৯

তিন ক্যাটাগরিতে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৯’ পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১০ সাল থেকে প্রতি বছর ৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

‘বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যমকর্মী বা ব্যক্তিত্ব’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বন্যপ্রাণীর মা খ্যাত সদ্য প্রয়াত তানিয়া খান (মরণোত্তর)।

‘বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণা’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বেনজির আহমেদ।

‘বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মৌলভীবাজারের বড়লেখার পাখি বাড়ী এবং এবং পাখি বাড়ী সংরক্ষণ কমিটির বিদ্যুৎ কান্ত দাস।

নীতিমালা অনুযায়ী পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দুই ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র দেয়া হবে।

বিরল, বিপদাপন্ন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও বন্যপ্রাণী প্রজাতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ২০১০ সালে প্রথম এ জাতীয় পুরস্কার চালু করে পরিবেশ মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.