Sylhet Today 24 PRINT

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৯

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ রুমিন ফারহানা।

রোববার (৯ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে রুমিনকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.