সিলেট টুডে ডেস্ক | ২২ জানুয়ারী, ২০১৫
রাজধানীর লালবাগে বিস্ফোরণে আহত মাহবুবুর রহমান ওরফে বাপ্পী (২৫) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন।
নিউমার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির এই যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী এলাকায় বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কবজি উড়ে যায় তার।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার কিছু পরে এ ঘটনা ঘটে। এতে হ্যাপি আক্তার সুমনি (১৩) ও সাফরান আহমেদ রিপন (০৬) নামে দুজন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র।