Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৯

বাজেট ঘোষণার দুইদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে অর্থমন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ বলেন, দুই দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন অর্থমন্ত্রী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটিন মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি (অর্থমন্ত্রী) সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.