Sylhet Today 24 PRINT

বিয়ের মঞ্চ ভেঙে ফখরুল-মোশাররফ-আব্বাস আহত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৯

রাজবাড়ী-৩ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে দাওয়াত খেতে গিয়ে মঞ্চ ভেঙে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন।

শুক্রবার (১৪ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় খন্দকার মোশাররফ হোসেন পায়ে আঘাত পেয়েছেন। এছাড়া মির্জা আব্বাসকে এ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী জাগো নিউজকে বলেন, স্যার (মির্জা ফখরুল ইসলাম) সুস্থ আছেন, অক্ষত আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা তেমন কোনো ঘটনা নয়।’ তবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম একটি গণমাধ্যমকে বলেছেন, এত টাকা নিয়েও কী স্টেজ করেছে? বুঝতে পারলাম না। দুঃখজনক ঘটনা। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।
সূত্র: জাগো নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.