Sylhet Today 24 PRINT

ককটেল হামলায় ফিচার ও নিসর্গ লেখক ফারুখ আহমেদ আহত

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধের ১৬তম দিনে ককটেল হামলায় আহত হয়েছেন দৈনিক পত্রিকার নিসর্গ এবং ফিচার লেখক ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফারুখ আহমেদ। গতকাল রাত ১০ টার দিকে রাজধানীর গুলিস্থান এলাকায় তিনি ককটেল হামলায় আহত হন।  

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে নিজ বাসায় ফেরার পথে গুলিস্থান এলাকা ক্রস করার সময় হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের উপর ককটেল ছুড়ে পালিয়ে যায়। তখন তিনি লাফ দিয়ে বেঁচে গেলেও আর মোটর সাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। 

ফারুখ আহমেদ সিলেট টুডে ২৪ কে বলেন- রাজনীতিবিদের প্রতিহিংসার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছে, প্রাণ হারাচ্ছে । আমরা এমন অসুস্থ রাজনীতি থেকে মুক্তি চাই, স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। 

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন। 





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.