Sylhet Today 24 PRINT

রেলের নতুন মহাপরিচালক শামছুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৯

রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামছুজ্জামান।

বুধবার (৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে আদেশ জারি করলে বৃহস্পতিবার তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২০১৬ সাল থেকে তিনি সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালকের (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. শামছুজ্জামান ১৯৬২ সালে যশোর জেলার ঝিকরগাছায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করেন।

১৯৮৪ সালের বিসিএস (বিশেষ) ব্যাচের এ কর্মকর্তার কর্মজীবন শুরু হয় বাংলাদেশ রেলওয়েতে। এর পর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণেও অংশ নিয়েছেন মো. শামছুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.