Sylhet Today 24 PRINT

সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তাঁর পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন ৯ জুলাই সোমবার।

শনিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।

শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচ দিনের দ্বিপক্ষীয় সরকারি সফর শেষ করে দেশে ফিরছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.