Sylhet Today 24 PRINT

বিচারকদের নামের আগে ডক্টর-ব্যারিস্টার পদবী নয়: হাই কোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৯

নিম্ন আদালতের জজ বা ম্যাজিস্ট্রেটদের নামের আগে ‘ডক্টর’, ‘ব্যারিস্টার’ বা অন্য কোনও পদবী না লেখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাই কোর্ট।

রোববার (৭ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ সময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

তিনি  বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। আজ (রোববার) ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান—  বিচারকের নামের আগে ডক্টর পদবী লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন— নিম্ন আদালতের কোনও বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনও পদবী লিখতে পারবেন না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.