Sylhet Today 24 PRINT

বাংলাদেশ দল ভালো খেলেছে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৯

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সেমি ফাইনালে উঠতে না পারলেও দল ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৮ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, "চীনে বসে সরকারি কাজ করার পাশাপাশি আমি খেলা দেখেছি। মাঠে কী সবাই খুব খারাপ খেলেছে? খেলেনি।"

"বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে," মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, "বিভিন্ন নামি-দামি দলের জাঁদরেল সব খেলোয়াড়দেরকে তারা মাঠে মোকাবেলা করেছে। ওই খেলোয়াড়দের সবাই খুবই বড় মাপের। (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৩৮২ রানের লক্ষ্য তাড়া করে ৩৩৩ রান তোলাটা মোটেও সহজ না।"

"আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই। আমি কখনওই খেলোয়াড়দের নিরুৎসাহিত করি না," যোগ করেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.