Sylhet Today 24 PRINT

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ‘অলৌকিক’: বান কি-মুন

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৯

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ‘অলৌকিক’ দেশ। জলবায়ু অভিযোজনে শ্রেষ্ঠ শিক্ষক এ দেশ।

বুধবার (১০ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ বিষয়ে ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও এর প্রভাব মোকাবেলায় ধারণার উন্নয়নে গঠিত এ কমিশনের চেয়ারম্যান বান।

তিনি বলেন, আমরা ঢাকায় এসেছি, বাংলাদেশের অভিজ্ঞতা ও দুরদর্শিতা থেকে শিখতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.