Sylhet Today 24 PRINT

পদ্মা সেতু নিয়ে গুজব: ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৯

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে তার প্রতিবাদ জানিয়েছে পুলিশ। প্রতিবাদ লিপিতে এ ধরনের অপপ্রচারকে গুরুতর অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এই গুজব ছড়ানোর সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.