Sylhet Today 24 PRINT

জঙ্গিদের অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ৩ আইনজীবী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৫

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার ৩ আইনজীবী চট্টগ্রামের বাঁশখালী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাঁশখালীতে জঙ্গি প্রশিক্ষণ মামলায় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন। সোমবার হাটহাজারীতে জঙ্গি গ্রেফতার মামলায় আবারো রিমান্ড আবেদন করবে পুলিশ।

আটক তিনজনই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অবশ্য আসামী পক্ষের আইনজীবী অভিযোগ করেন, এ স্বীকারোক্তি আইনসম্মত হয়নি। জোরপূর্বক এবং ভয়ভীতি দেখিয়ে এ স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে ১ কোটি ৮ লক্ষ টাকা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ব্যারিষ্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো: হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহাফুজ চৌধুরী বাপনকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের আদালতে এ ৩ আইনজীবীকে হাজির করে ৭ দিন করে রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে প্রত্যেকের ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করে।

৪ দিনের রিমান্ড শেষে রবিবার সকালে তিন আইনজীবীকেই চট্টগ্রামের বাঁশাখালি আদালতে হাজির করা হয়। চ্যানেল আই অনলাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.