Sylhet Today 24 PRINT

আমার পরিবারের সবার জীবন বিপন্ন: প্রিয়া সাহা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নালিশ করে সমালোচিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বর্তমান পরিস্থিতিতে তার অবস্থান ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন।

নিজের পরিচালিত প্রতিষ্ঠান ‘শার’ এর ইউটিউব চ্যানেলে ৩৫ মিনিটের একটি ভিডিও বার্তায় প্রিয়া জানিয়েছেন, তার পরিবার হুমকিতে আছেন।

ভিডিও বার্তায় দেখা যায়, একজন প্রশ্নকারীকে প্রিয়া বলছেন, “আমি ভাল নেই। আপনারা দেশে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কোথায় যাচ্ছে। আমার পরিবার ভীষণ সমস্যায় আছে। গতকাল আমার বাসার তালা ভাঙতে চেষ্টা করা হয়েছে। বাসার সামনে মিছিল করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার পরিবারের ছবি পত্রিকায় ছাপা হয়েছে। কথা বলেছি আমি, তারা আমার ছবি ছাপাতে পারতো। এর মাধ্যমে পরিবারের সবার জীবনকে বিপন্ন করা হয়েছে। আমার পরিবারের কেউ আমার কাজের সাথে কোনোভাবেই যুক্ত নয়।”

এতে প্রিয়া সাহা বলেন, মার্কিন প্রেসিডেন্টের কাছে তাঁর দেওয়া বক্তব্য একান্তই তাঁর নিজের। এর সাথে আর কেউ যুক্ত নন। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারাও এ ব্যাপারে কিছু জানতেন না।

প্রিয়া সাহা বলেন, ২০০১ সালের নির্বাচনের পর দেশে চরম সাম্প্রদায়িক নির্যাতনের চিত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন। তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আমি ট্রাম্পের কাছে এটি বলেছে। সত্য বলতে আমার কোনো দ্বিদ্বা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.