Sylhet Today 24 PRINT

‘৫৭ ধারা’ বাতিলের দাবি জানাল সম্পাদক পরিষদ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতারের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি আইনের ‘৫৭ ধারা’ বাতিলের দাবি জানিয়েছে ‘সম্পাদক পরিষদ’।

রবিবার (২৩ আগস্ট) ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভায় এই আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানান হয়।

সভায় 'জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫', গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.