Sylhet Today 24 PRINT

শিগগিরই মশা মারার কার্যকর ওষুধ আসছে: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৯

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই মশা মারার কার্যকর ওষুধ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুই সিটি করপোরেশনের মেয়রকে জনসচেতনতা বাড়াতে মিডিয়াসহ সবার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের আন্দোলন প্রসঙ্গে বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি বিবেচনা করবেন। তাই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তারা যেন রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে।

মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী এই মুহূর্তে অসুস্থ থাকায় উনি সময় দিতে পারছেন না। তবে দুই একদিনের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে তিনি এই বিষয়ে বৈঠক করে সমাধানের চেষ্টা করবেন বরে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.