Sylhet Today 24 PRINT

'ক্রসফায়ারে' ছাত্রলীগ নেতার মৃত্যু : র‍্যাব-২ এর পরিচালককে প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

র‍্যাব-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে কথিত 'ক্রসফায়ারে' হত্যার অভিযোগে তার ভাইয়ের করা এক নালিশী মামলার পরদিন তাকে প্রত্যাহার করা হলো।

খবরটি নিশ্চিত করে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন, র‍্যাব-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে সেনা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঢাকার হাজারীবাগ এলাকায় ছাত্রলীগ নেতা আরজু মিয়াকে গত ১৭ আগস্ট এক হত্যা মামলায় র‍্যাব আটক করে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

আরজু মিয়াকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগে র‍্যাব-২ এর পরিচালক এবং পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন তার ভাই মাসুদ রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.