Sylhet Today 24 PRINT

আয়কর নথি নিয়ে দুদকে এসকে সিনহার ভাই

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৯

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা তার আয়কর নথি জমা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছেন।

রোববার (২৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে দুদকে আসেন তিনি।

নরেন্দ্র কুমার সিনহা জানান, দুদক পরিচালক সৈয়দ ইকবাল টেলিফোনে তাকে দুদকে হাজির হওয়ার জন্য বলেছেন। এ কারণেই তিনি দুদকে এসেছেন।

প্রসঙ্গত, ১০ জুলাই (বুধবার) ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে ওই মামলায় নরেন্দ্র কুমার সিনহাকে আসামি করা হয়নি।

দুদক সূত্র জানায়, মূলত নরেন্দ্র সিনহার আয়কর নথি দেখার জন্যই তাকে তলব করা হয়েছে।

উল্লেখ্য, নরেন্দ্র কুমার সিনহা চট্টগ্রাম বন্দরের একজন সাবেক কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.