Sylhet Today 24 PRINT

নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল।

কিন্তু তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান এদিন প্রতিবেদন জমা দেননি।

এ কারণে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেন।

আদালতে খিলগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি ও নিলয়কে হত্যা করে। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী অজ্ঞাত পরিচয়ের চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.