Sylhet Today 24 PRINT

সিলেটের ডিআইজি প্রিজন কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

নিজ বাসা থেকে ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে তার বিরুদ্ধে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ আয় ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে দিনভর দুদকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে তোলা হয় ডিআইজি পার্থকে।

দুদক সচিব সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, জিজ্ঞাসাবাদে পার্থ গোপালের বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলা করেন। পার্থর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দণ্ডবিধি ১শ’ ৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫এর (২) ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।  

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.