Sylhet Today 24 PRINT

অকারণে সাংবাদিক ছাঁটাই না করার অনুরোধ তথ্যমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৯

নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের আগে অকারণে যেন সাংবাদিকসহ কোনো গণমাধ্যমকর্মীকে ছাঁটাই করা না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ের সময় প্রশ্নের জবাবে মন্ত্রী এ অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা অন্য পেশায় গেলে কিন্তু সেই পেশা অনেক নিরাপদ ছিল। অন্যান্য নিরাপদ পেশায় আরও ভালো বেতনে যারা কাজ করছেন তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা রাখেন সাংবাদিকরা। আমি অনুরোধ জানাবো, অকারণে যেন কাউকে এভাবে ছাঁটাই করা না হয়।

তিনি বলেন, শিগগিরই প্রতিষ্ঠিত অনলাইন নিউজপোর্টাল গুলোকে নিবন্ধন দেয়া হবে। অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছি। যে অনলাইনগুলোর তদন্ত হয়েছে। কিছু অনলাইন আছে তদন্তের খুব একটা প্রয়োজন নেই।  সেগুলো প্রতিষ্ঠিত অনলাইন হিসাবে কাজ করছে। সেগুলোর নিবন্ধন আমরা খুব সহসা দিয়ে দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.