সিলেটটুডে ডেস্ক | ৩০ জুলাই, ২০১৯
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন ফারজানা হোসেন (৪৩) নামে এক গৃহিণী। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।
সোমবার (২৯ জুলাই) রাতে পৌনে ২টার দিকে হাসপাতালের জেনারেল আইসিইউতে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন এ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. নাসির উদ্দিন জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ১০ জন মারা গেছেন; যার মধ্যে ছয়জনই নারী।