Sylhet Today 24 PRINT

বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ: সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০১৯

পুরনো ছবি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তরের জনপদ কুড়িগ্রাম। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, ধরলাসহ অন্যান্য শাখানদীর পানি। বন্যাদুর্গত অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। এমন অবস্থায় বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে লেখক সমাজ।

‘বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ’ শীর্ষক এ উদ্যোগের উপদেষ্টা হিসেবে রয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আনোয়ারা সৈয়দ হক, সেলিনা হোসেন, হাবীবুল্লাহ সিরাজী, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, জাকির তালুকদার, নাসরীন জাহান, এনামুল করিম নির্ঝর, পাপড়ি রহমান এবং আহমাদ মোস্তফা কামাল।

সমন্বয়ক হিসেবে রয়েছেন চঞ্চল আশরাফ, শাহেদ কায়েস, স্বকৃত নোমান, অরবিন্দ চক্রবর্তী, মোজাফফর হোসেন, হামিম কামাল, জাহরা জাহান পার্লিয়া, অপর্ণা হালদার ও খন্দকার আরিফ।

‘বন্যাকবলিত মানুষের পাশে লেখক সমাজ’ এর অন্যতম সমন্বয়ক স্বকৃত নোমান তাদের পরিকল্পনা সম্পর্কে জানান, ২ আগস্ট সারাদিন আমাদের টিম চিলমারিসহ কুড়িগ্রামের কয়েকটি বিপর্যস্ত এলাকায় অর্থসাহায্য বিতরণ করবে। পরিবারপ্রতি দুই হাজার টাকা করে, এই মুহূর্তে এই দুই হাজার টাকা তাদের কাছে অনেক টাকা।

যেকোনো জায়গা থেকে যেকোনো মাধ্যমে অর্থসাহায্য পাঠানো যাবে ৫ আগস্ট ২০১৯, রাত ১২টা পর্যন্ত, জানান তিনি।

আর্থিক সাহায্য পাঠানোর ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্য:
Account Name: Sakrito Noman
Account No: 1503 2027 3989 7001
Brac Bank Limited
Mogbazar Branch, Dhaka.

Account Name: Mojaffor Hossain
Account No: 16815132388
Dutch-Bangla Bank Limited
Kushtia Branch, Kushtia.

Account Name: Sakrito Noman
Account Name: 137 101 72952
Dutch-Bangla Bank Limited
Savar Bazar Branch
Savar, Dhaka.

বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৮১৮২৩৮৩২০, ০১৯৭২২৩৮৩২০, ০১৬৮১৪৬৮৫৫৪, ০১৭১৭৫১৩০২৩, ০১৬৭৪৫৬৩৯৩৯, ০১৭৬৮১৭৯৯৯৫

রকেট নম্বর: ০১৭১৭৫১৩০২৩৬

আর্থিক সাহায্য পাঠানোর সর্বশেষ সময় : ৫ আগস্ট, ২০১৯, রাত ১২টা পর্যন্ত।

সার্বক্ষণিক যোগাযোগ : ০১৯৭২২৩৮৩২০, ০১৭৫৭১৫০৬২৫, ০১৭১৭৫১৩০২৩, ০১৭৬০২৩৮৪৩৩, ০১৫৫২৪৭৪৪০০

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.