Sylhet Today 24 PRINT

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ সদস্যের

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৯

সন্তানের সঙ্গে কোহিনুর আক্তার নীলা

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোহিনুর আক্তার নীলা নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হলে কোহিনুরকে (৩৩) প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রাজারবাগ পুলিশলাইনসে সকাল সাড়ে ৯টায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

এসআই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।

এসআই কোহিনূরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।

মোহাম্মদপুর সিটি হাসপাতাল সূত্রে জানা গেছে, কোহিনুর সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাত ২ টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.