Sylhet Today 24 PRINT

ঈদুল আজহা ১২ আগস্ট

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৯

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসাবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১২ আগস্ট সোমবার।

আজ শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় অনুষ্ঠিত হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ আগস্ট। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.