Sylhet Today 24 PRINT

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শেখ রকিবুর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২৮ মার্চ দুপুরে বনানীতে ২৩ তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত সাতটায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় ২৬ জন মারা যান।

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দিন রাতেই বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন। এতে এস এম এইচ আই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভীরুল ইসলামকে আসামি করা হয়। বর্তমানে আসামিরা সবাই জামিনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.