Sylhet Today 24 PRINT

ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত তরুণীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু আক্রান্ত হয়ে দীপালি আকতার (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে ঢামেক হাসপাতালের এইচডিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীপালি নরসিংদীর মনহরদী উপজেলায় পাইজ গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন তিনি।

দীপালি স্বামীর সঙ্গে রাজধানীর বনশ্রী এলাকায় থাকতেন। গত ১ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসিরউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.