Sylhet Today 24 PRINT

এবার ডেঙ্গুতে ইতালি প্রবাসী নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারী মারা গেছেন। তার নাম হাফসা বেগম লিপি।

সোমবার (৫ আগস্ট) রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিন সপ্তাহ আগে স্বামী আর দুই সন্তান নিয়ে দেশে এসেছিলেন লিপি। দেশে আসার পরই তার স্বামী আবদুস সাত্তার জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতার মধ্যেই ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত হন লিপি। কিন্তু স্বামী অসুস্থ থাকায় তার পাশে বাসায় থাকার সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.