Sylhet Today 24 PRINT

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

নিয়ন্ত্রনে কাজ করছে দমকল বাহিনীর ১৫ ইউনিট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৯

রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.