Sylhet Today 24 PRINT

সরকারি প্রাথমিকের পাশে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান না করার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৯

দেশের বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন গড়ে না উঠতে পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খান মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক আদেশে থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) আদেশটি জারি করা হয়।

গত ২৪ জুলাই অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্তটি হয় বলে আদেশপত্রে উল্লেখ করা হয়।

আদেশপত্রে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশে যাতে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য থানা বা উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নজরদারি বৃদ্ধির সুপারিশ করা হয়’।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা বা উপজেলা শিক্ষা অফিসারদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার। এর মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৪০ লাখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.