Sylhet Today 24 PRINT

বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৫

বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ শতাংশ হারে আর গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ হারে বাড়িয়েছে সরকার। সেপ্টেম্বর মাস থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এতে গ্যাস ব্যবহারে এক চুলার কানেকশনের দাম ৬০০ টাকা, আর দুই চুলার কানেকশন ৬৫০ টাকা হবে। যে দর এর আগে ছিলো যথাক্রমে ৪০০টাকা ও ৪৫০ টাকা।

কমিশন চেয়ারম্যান চেয়ারম্যান এআর খান বৃহস্পতিবার কমিশন সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই দাম বাড়ানোর ঘোষণা দেন।

তিনি জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ১৮ পয়সা বাড়ানো হলো। তবে সেচে এবং লাইফ লাইন (৫০ ইউনিট ব্যবহারকারি) বিদ্যুতের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

আবাসিকের বর্ধিত মূল্য

নতুন দরে ৫০ থেকে ৭৯ ইউনিট পর্যন্ত ৩.৫৩ টাকা থেকে বাড়িয়ে ৩.৮০ টাকা করা হয়েছে। তবে এই ধাপে পল্লী বিদ্যুতের গ্রাহকদের পরিশোধ করতে হবে ৩.৮৭ টাকা হারে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৫.০১ টাকা থেকে বাড়িয়ে ৫.১৪ টাকা, ২০১ থেকে ৩০০ ইউনিট ৫.১৯ টাকা থেকে বাড়িয়ে ৫.৩৬ টাকা, ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারকারি ৫.৪২ টাকা থেকে বাড়িয়ে ৫.৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারি গ্রাহকদের বিদ্যুতের বিদ্যমান দর ৮.৫১ টাকা থেকে বাড়িয়ে ৮.৭০ টাকা ও ৬০০ ইউনিটের উর্ধে ব্যবহারকারিদের জন্য ৯.৯৩ টাকা থেকে বাড়িয়ে ৯.৯৮ টাকা করা হয়েছে।

বাণিজ্যিক ও ‍অফিসে ব্যবহৃত বিদ্যুতের পুর্বে‍র দর ছিল ৯.৫৮ থেকে ১১.৮৫ টাকা। যা বাড়িয়ে ৯.৮০ থেকে ১১.৯৮ টাকা করা হয়েছে। শিল্পে ভোল্ট ভেদে মধ্যম চাপ, অতি উচ্চ চাপ (১৩২ কেভি), অতি উচ্চচাপ (২৩০ কেভি) ও উচ্চচাপ সাধারণ (৩৩ কেভি) চারটি ধাপে যথাক্রমে ৭.৫৭ থেকে ৯.৫৭ টাকা, ৭.৩৫ থেকে ৯.৪৭ টাকা ও ৭.৪৯ থেকে ৯.৫২ টাকা ও ৭.৪৯ টাকা থেকে ৯.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, ‍মাকসুদুল হক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.