Sylhet Today 24 PRINT

ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ মাসের শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৯

ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে পাঁচ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে ওই শিশুটি মারা যায়।

মমেকের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম জানান, গাজীপুরের একটি ক্লিনিকে দুদিন চিকিৎসাধীন ছিল জারিফ।

শনিবার ভোরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আধাঘণ্টা পরই মারা যায় শিশুটি।

এর আগে ডেঙ্গুজ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার রোগীর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.