Sylhet Today 24 PRINT

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আটটায় প্রধানমন্ত্রী এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।

এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে একইভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে তাঁর প্রেস সচিব জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা গ্রহণকালে হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

সূত্র: বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.