Sylhet Today 24 PRINT

লন্ডনের পথে রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

নিয়মিত মেডিকেল চেক আপের জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।

শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০০১ এর ভিভিআইপি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদায় দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ডেভরিম ওজটার্ক, মন্ত্রীপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপি, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ক্যানবার হোসাইন বরসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

মেডিকেল চেকআপ শেষ করে আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.