Sylhet Today 24 PRINT

ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আহত ১

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

ঢাকা নগরীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে। এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন।

আহত ট্রাফিক পুলিশের ‍সেই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.