Sylhet Today 24 PRINT

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদপুরের শাহরাস্তিতে এক নৈশপ্রহরীর মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

তিনি জানান, উপজেলার উয়ারুক বাজারের নৈশপ্রহরী তাজুল ইসলাম বিকেলে থানায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল ওই নৈশপ্রহরীর বাড়িতে গিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

মামলার অভিযোগে বলা হয়, তাজুল ইসলামের মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে সোহেল। সোহেল শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের বাসিন্দা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) মেডিকেল টেস্টের জন্য তাজুল ইসলামের মেয়েকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.