Sylhet Today 24 PRINT

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

২০২১ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ক্লাস পরীক্ষার মাধ্যমে। বৃহস্পতিবার (৫  সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে। পাইলটিং কার্যক্রম শেষে ২০২১ সাল থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ পদ্ধতি চালু হবে। একই সঙ্গে,  ২০২১ সাল থেকে প্রাথমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে।”

শিক্ষার্থীদের ওপর থেকে চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, বর্তমানে স্বাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ ভাগ। এই হার বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.