Sylhet Today 24 PRINT

শার্শায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

‘খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার সময় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন যশোর-১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, সোহরাব হোসেন, হাসান ফিরোজ টিংকু, আব্দুর রশিদ, আবুল কালাম আজাদ, হাদিউজ্জামান হাদিসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় বেনাপোল পৌরসভা ৮-০ গোলে কায়বাকে হারায়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.