Sylhet Today 24 PRINT

বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)।

তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন। ২০১৭ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাতে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.