Sylhet Today 24 PRINT

বিমান ছিনতাইচেষ্টা মামলায় অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামের আলোচিত বিমান ছিনতাই চেষ্টার মামলায় অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়ায় কাউন্টার টেরোরিজম অফিসে শিমলাকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ করার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত সাড়ে তিনঘণ্টা শিমলার সঙ্গে তারা কথা বলেন। এ সময় বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদর সঙ্গে তার দাম্পত্য জীবন, বিচ্ছেদ ও নানা প্রসঙ্গে শিমলার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.