Sylhet Today 24 PRINT

বেনাপোলে ফেন্সিডিল ও গাঁজাসহ নারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বেনাপোল-খুলনাগামী ট্রেন থেকে ১৬ বোতল ফেন্সিডিল ও ৩শ' গ্রাম গাঁজাসহ নাছিমা খাতুন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নাভারন রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নাছিমার বাড়ি যশোর জেলার অভয়নগর থানায় চলিশা গ্রামে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি নাভারন স্টেশনে পৌঁছালে উক্ত ট্রেনে তল্লাশি করে নাছিমাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল ও ৩শ' গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.