Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ফেসবুক আইডি (Ahm Mustafa Kamal) হ্যাক হয়েছে। ওই আইডি থেকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট, রিকোয়েস্ট বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে তিনি অনুরোধ জানিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, আইডিটি পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। দ্রুতই সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.