Sylhet Today 24 PRINT

পাসপোর্টে নতুন ডিজি মেজর জেনারেল সাকিল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে সাকিল আহমেদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছে।

অন্য এক প্রজ্ঞাপনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। আর বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম আল মুস্তাহিদুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.