Sylhet Today 24 PRINT

কলাবাগান ক্লাবে র‍্যাবের অভিযান চলছে

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমের ব্যবসা প্রতিষ্ঠানের অভিযানের পর কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবে অভিযান চালাচ্ছে র‍্যাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান শুরু করে র‍্যাব-২ এর একটি দল।

অভিযানে শুরু আগে দুপুরে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র‍্যাব-২ এর কার্যালয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়ে ক্লাবে অভিযান শুরু হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাল জানান, রাজধানীতে অবৈধ ক্যাসিনো, জুয়ার আড্ডা ও বারের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, এরই ধারাবাহিকতায় কলাবাগান ক্লাবে অভিযানটি চালানো হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

কলাবাগান ক্লাব সূত্রে জানা যায়, আজ দুপুর বেলায় ক্লাবটি ঘিরে রাখেন র‍্যাব সদস্যরা। দুপুরে জুমার নামাজের পর ক্লাব থেকে সভাপতি শফিকুল আলমকে নিয়ে যাওয়া হয়।

লে. কর্নেল আশিক বিল্লাল বলেন, কলাবাগান ক্লাব সভাপতি শফিকুল আলমকে র‍্যাব-২ এর কার্যালয়ে আনা হয়। তাকে নিয়েই ক্লাবে সন্ধ্যার পর অভিযান শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.