Sylhet Today 24 PRINT

ড. অনুপম সেন, অ্যাড. রানা দাশগুপ্তসহ তিন জনকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৫

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত সহ  তিনজনকে হত্যা হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। বুধবার সকাল ৭টা ৩৪ মিনিটে আনসারুল্লাহ বাংলা টিমের নামে এ হুমকি সম্বলিত এসএমএসটি পান বলে জানিয়েছেন আইনজীবী অশোক কুমার দাশ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশকে পাঠানো মোবাইল এসএমএসে হামলার পরবর্তী লক্ষ্য হিসেবে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তের নাম লেখা হয়েছে।

এসএমএস বার্তায় লেখা আছে- মি. ইউ অ্যান্ড ইয়োর ফেমিলি আর আওয়ার টার্গেট ফ্রম টুমরো। ড. অনুপম সেন/রানা দাশগুপ্ত. ইউ অল আর ইন্ডিয়ান এজেন্ট. আনসারুল্লাহ বাংলা টিম।

অশোক দাশ বলেন, এসএমএস পাওয়ার পর ওই নম্বরে কল করলেও তা বন্ধ পেয়েছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.