Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় প্রাথমিক বিদ্যালয়ে ৫ দিন ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

দুর্গাপূজায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুদিন ছুটি বেড়েছে। আগের ৩ দিনের সঙ্গে নতুন করে দুদিন যোগ হয়ে ছুটি হবে ৫ দিন। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫-৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এ তথ্য জানিয়েছেন।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে ৭৫ দিন বাৎসরিক ছুটি নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের। এ কারণে অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে। এরপর ছুটি দুদিন বাড়ানো হলো।

আগামী ৪ অক্টোবর ষষ্ঠী। আর ৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। প্রতি বছর দশমীর আগের দিন, দশমীর দিন এবং পরের দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ। এবার সপ্তমী থেকে দশমীর পরদিন পর্যন্ত ছুটি থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.